শনিবার, ১৩ মার্চ, ২০২১, ০৭:০৬:০৯

আফগানিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৮

আফগানিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শক্তিশালী গাড়ি বোমা হামলায় পুলিশসহ ৮ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার (১২ মার্চ) দেশটির হেরাত প্রদেশে একটি থানার বাইরে এ বোমা হামলার ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পুলিশও রয়েছেন। আহত হয়েছেন আরও ১১ পুলিশ সদস্য। এছাড়া আরও অর্ধশত ব্যক্তি আহত হয়েছে বলে জানা গেছে। 

আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান। হেরাত প্রদেশের প্রধান হাসপাতালের মুখপাত্র রফিক শিরজাই জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে হামলার বিষয়ে এখনও কেউ দায় স্বীকার না করলেও আফগান সরকার এ জন্য তালেবানকেই দায়ী করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে