শনিবার, ১৩ মার্চ, ২০২১, ০৯:১৭:৩৯

মন্দিরে ঢুকে পানি খাওয়ায় মুসলিম বালককে মারধর

মন্দিরে ঢুকে পানি খাওয়ায় মুসলিম বালককে মারধর

আন্তর্জাতিক ডেস্ক : নজরুল ইসলামের কবিতায় এই ধরনের নানা ঘটনার বর্ণনা থাকত। জাতের নামে বজ্জাতি দেখে কবিতায় তার প্রতিবাদ করতেন কবি। কিন্তু সেটা অনেক পুরনোদিনের সময়। তবে সেই সময়টা থেকে যে এখনও বেরোতে পারেনি ভারতের মানুষ তারই প্রমাণ মিললো উত্তর প্রদেশে।

উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক মুসলিম বালক মন্দিরে জল খেতে ঢোকায় বেধড়ক মার খেলো এক যুবকের হাতে। ঘটনার অভিযোগ হয় এবং গ্রেফতারও হয় অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শিরিং নন্দন যাদব। বিহারের ভাগলপুরে বাড়ি। কর্মসূত্রে উত্তরপ্রদেশে রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ঘটনার ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে দেখা যায়, স্থানীয় এক মন্দিরে জল খেতে ঢুকেছে ছেলেটি। সেখান থেকে বেরিয়ে আসার পরে অভিযুক্ত শিরিং তার নাম জিজ্ঞাসা করে। বাবার নামও জানতে চায়। তারপর প্রশ্ন করে, কেন সে মন্দিরে ঢুকেছিল। ছেলেটি উত্তর দেওয়ার পরেই শুরু হয় মারধর। এই ভিডিয়োই নাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষকে। সূত্র : জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে