রবিবার, ১৪ মার্চ, ২০২১, ১০:৫০:৫৭

একেবারে সকলের সামনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন কান্ড! একজন আরেকজনকে আলিঙ্গন করে...

একেবারে সকলের সামনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর এমন কান্ড! একজন আরেকজনকে আলিঙ্গন করে...

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দেওয়া ও আলিঙ্গন করার অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের প্রস্তাব দেওয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পরে বিষয়টি নজরে আসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। পরে তাদের বহিষ্কার করা হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস'র।

জানা যায়, বহিষ্কারের ঘটনাটি গত শুক্রবারের। ভাইরাল ভিডিওটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসার পরপরই ব্যবস্থা গ্রহণ করে তারা। প্রতিষ্ঠানের নিয়ম ভঙ্গের অভিযোগে এই শাস্তি দেয়া হয়েছে বলে জানানো হয় এক বিবৃতিতে।

ভিডিওটিতে দেখা যায়, জনসম্মুখে লাহোর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ফুল দিয়ে হাঁটু গেঁড়ে বসে এক ছাত্রকে বিয়ের প্রস্তাব দেন এবং ছাত্রটি সেই প্রস্তাবে রাজি হলে তারা একে অপরকে আলিঙ্গন করে নিজেদের আনন্দের মুহুর্তটিকে স্মরণীয় করে রাখেন। এ সময় উপস্থিত অনেকেই তাদের এই মুহূর্তটিকে ক্যামেরায় বন্দি করে ফেলেন।

বহিষ্কার করার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন ওই দুই শিক্ষার্থী। এক টুইটে তাদের একজন জানান, আমরা কোনো ভুল করিনি এবং এর জন্য আমরা অনুতপ্ত নই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে