রবিবার, ১৪ মার্চ, ২০২১, ০৪:২৪:২৫

ভারতের বাজারে সোনার দামের রেকর্ড পতন

ভারতের বাজারে সোনার দামের রেকর্ড পতন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বাজারের সোনার দামের রেকর্ড পতন হয়েছে। দীর্ঘ ৮ মাস পর দেশটির বাজারে প্রায় ১২ হাজার টাকা দাম কমল সোনার। শনিবার (১৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার ভারতে ২২ ক্যারেট সোনার দাম হয় ১ গ্রামে ৪ হাজার ৪২৯ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ২৯০ টাকা। শুক্রবারে (১২ মার্চ) ছিল ২২ ক্যারাট সোনার দাম ১ গ্রামে ৪ হাজার ৪৩০ টাকা, ১০ গ্রামে ৪৪ হাজার ১৭০ টাকা। এ ছাড়া হলমার্ক যুক্ত ২২ ক্যারেট সোনার গয়নার ১০ গ্রামের দাম হউ ৪৩ হাজার ৪০০ টাকা। 

এর আগে চলতি মাসের ২ তারিখ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ২০ হাজার টাকা। ৪ মার্চ ২২ ক্যারাট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ১৪ হাজার টাকা। গত ৯ মার্চ কলকাতায় ২২ ক্যারেট ও ২৪ ক্যারেটের মোট সোনার দামে পতন হয়েছিল ১২ হাজার টাকা। এ বছরের শুরু থেকে হিসাব করলে দেখা যায় ১০ গ্রামে প্রায় ৬ হাজার টাকা দাম কমেছে সোনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে