মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ০২:১৭:৫৯

শান্তিতে ঘুমাতে চাইলে দুর্গন্ধ সৃষ্টি করবেন না, মার্কিন প্রশাসনকে কিমের বোন

 শান্তিতে ঘুমাতে চাইলে দুর্গন্ধ সৃষ্টি করবেন না, মার্কিন প্রশাসনকে কিমের বোন

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যেন দুর্গন্ধ সৃষ্টি না করে। কোরিয়া নিয়ে  নীতি নির্ধারণের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তুতিকে কেন্দ্র করে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়ার সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সিউলে পৌঁছার একদিন আগে তিনি এ ধরনের মন্তব্য করলেন। এদিকে মার্কিন প্রশাসন বলছে, উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক যোগাযোগের জন্য কয়েক সপ্তাহ ধরে প্রচেষ্টা চলছে। 

রোডং সিনমুন পত্রিকা কিম জং উনের বোনকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে পরামর্শ দিচ্ছি- যুক্তরাষ্ট্র সমুদ্রের ওপার থেকে আমাদের ভূখণ্ডে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা চালায়। নতুন প্রশাসন যদি চার বছর শান্তিতে ঘুমাতে চায়, তাহলে শুরুতেই দুর্গন্ধ সৃষ্টি করা থেকে তাদের বিরত থাকতে হবে। সূত্র: বিবিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে