আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে দাঁড়িয়ে থাকা শতাব্দী এক্সপ্রেস ট্রেনের জেনারেটর কারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে করে মুহুর্তেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন স্টেশনে থাকা যাত্রীরা।
যদিও ঠিক কী কারণে ওই ট্রেনের জেনারেটর কারে আগু লেগেছে, তা এখন পর্যন্ত জানা যায়নি। আগুন অবশ্য ভয়াবহ রূপ নেয়নি। তার আগেই আগুন নিভিয়ে ফেলা গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।
জানা গেছে, আজ শনিবার সকালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ স্টেশনে হঠাৎ করেই শতাব্দী এক্সপ্রেস ট্রেনের জেনারেটর কারে আগুন লেগে যায়। ওই সময় ধোঁয়া বের হতে দেখা যায় জেনারেটর কার থেকে।
ট্রেনে আগুন লাগার খবর পেয়ে রেল কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তবে হতাহতের ঘটনা না ঘটার কারণে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সূত্র: কোলকাতা টোয়েন্টিফোর