রবিবার, ০৪ এপ্রিল, ২০২১, ১০:৩৮:৫৬

আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে: ভিডিও বার্তায় হামজা

আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে: ভিডিও বার্তায় হামজা

আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজা বিন হুসাইনকে গৃহবন্দি করে রাখা হয়েছে। গতকাল শনিবার এক ভিডিও বার্তায় তিনি নিজেই এ অভিযোগটি করেছেন। বিবিসিতে প্রচারিত ওই ভিডিও বার্তায় প্রিন্স হামজা তার ভাই কিং আবদুল্লাহসহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছেন।

দেশটিতে অভ্যুত্থানের পরিকল্পনার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতারের পর হামজা এ দাবি করেছেন। শুরুতে বিষয়টি এড়িয়ে গেলেও এক বিবৃতিতে জর্ডানের সেনাবাহিনী জানায়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয় এমন কাজ বন্ধ করতে বলা হয়েছে তাকে। যদিও দেশবিরোধী কোনো কাজে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন হামজা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে