শুক্রবার, ০৭ মে, ২০২১, ০২:০০:১৪

ঘটে গেল ভয়াবহ বিমান দূর্ঘটনা

ঘটে গেল ভয়াবহ বিমান দূর্ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক: ঘটে গেল ভয়াবহ বিমান দূর্ঘটনা। করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভির (Remdesivir) নিয়ে ভেঙে পড়ল বিমান। শুক্রবার সকালে রেমডেসিভির বোঝাই একটি ছোট বিমান রওনা হয়েছিল গোয়ালিয়রের উদ্দেশ্যে। বিমানবন্দরে নামতে গিয়েই বাধে বিপদ। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই পাইলট ও বিমানের ক্যাপ্টেন। যদিও আমদানি করা রেমডিসিভিরের কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

জানা গিয়েছে, সাত আসন বিশিষ্ট মধ্যপ্রদেশের একটি টার্বোপ্রপ বিমান বৃহস্পতিবার রেমডিসিভির নিয়ে গোয়ালিয়রের উদ্দেশ্যে যাচ্ছিল। রানওয়েতে নামতেই অত্যাধিক গতির জন্য ঘটে যায় দুর্ঘটনা। বেসামাল হয়ে পড়লেও পাইলটদের তৎপরতায় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় বিমানটি। দুর্ঘটনায় বিমানের দুই চালক ও ক্যাপ্টেন গুরতর আহত হয়েছেন বলে খবর। দ্রুত তাঁদের বিমান থেকে নামিয়ে বায়ুসেনার মহারাজপুর এয়ার ফোর্স স্টেশনে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা।

গোয়ালিরের এক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিমান দুর্ঘটনার ফলে রেমডেসিভিরের কোনও ক্ষতি হয়নি। প্রতিটি ভায়াল অক্ষত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে