আন্তর্জাতিক ডেস্ক: করোনা পরিস্থিতিতে এবার বড়সড় পদক্ষেপ করল মমতা সরকার। Covid 19 টিকাকরণের তৃতীয় পর্যায়ের পলিসি বাতিলের দাবি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার।
পরিবর্তে অভিন্ন টিকা নীতি বাস্তবায়িত করার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনের ঘাটতি দেখা যাচ্ছে। দেরি না করে বিনামূল্যে যাতে সকলে ভ্যাকসিন পেতে পারেন, সে ব্যাপারে আবেদন জানানো হয়েছে।