আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের জেরুজালেমে ইসরায়েলি হামলার বিরুদ্ধে এবার বিশ্ববাসীকে প্রতিবাদের ডাক দিল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্স। ফিলিস্তিনের শেখ জাররার বাসিন্দারা ইসরায়েলি পুলিশের সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ শুরু করেছে। ইউনিয়নটি মুসলিম ও আরব সরকারদের দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে।
আজ রোববার (৯ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া বিবৃতিতে সংগঠনটি জানায়, ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে মুসলিমবিশ্বকে রুখে দাঁড়াতে হবে। কারণ জেরুজালেমে দিনে দিনে উত্তেজনা ও উৎকণ্ঠা বাড়ছে।
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। টুইট বিবৃতিতে তিনি বলেন, পবিত্র জেরুজালেমের সম্মান রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। মসজিদে আল-আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা করা।
শুক্রবার রাতে আল-আকসা মসজিদের কাছে সহিংসতায় ২০০ জনের বেশি ফিলিস্তিনি এবং অন্তত ১৭ জন ইসরায়েলি পুলিশ আহত হয়েছে বলে স্বাস্থ্যকর্মী এবং পুলিশ জানিয়েছে।