রবিবার, ০৯ মে, ২০২১, ০৮:৪২:০৭

‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম’, মৃত্যুর আগে করোনা আক্রান্তের আর্জি'

‘ভালো চিকিৎসা পেলে বেঁচে যেতাম’, মৃত্যুর আগে করোনা আক্রান্তের আর্জি'

আন্তর্জাতিক ডেস্ক: Unfreedom থেকে জনপ্রিয় পাওয়া তারকা রাহুল বোহরা ( Rahul Vohra) করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। রবিবার সকাল ৬টা ৩০ নাগাদ তিনি মৃত্যুর কোলে ঢোলে পড়েন। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৫ বছর। থিয়েটারের পরিচালক-নাট্যকার অরবিন্দ গৌর রবিবার একটি ফেসবুক পোস্টে এই খবরটি নিশ্চিত করেছেন। মৃত্যুর ২৩ ঘন্টা আগে, রাহুল ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছিলেন, যেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে লিখেছিলেন, “যদি আমার ভাল চিকিৎসা হত তবে আমি বেঁচে যেতাম, আপনার রাহুল বোহরা। আমি আবার জন্মগ্রহণ করব এবং ভাল কাজ করব, আমি এখন সাহস হারিয়ে ফেলেছি। “

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন রাহুল। করোনা আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুর ৫ দিন আগে নিজের জন্য অক্সিজেন এবং বিছানার কাতর আর্জি জানিয়েছিলেন। তখন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে, “আমি কোভিড পজিটিভ, আমি হাসপাতালে ভর্তি হয়েছি । প্রায় ৪ দিন ধরে আমার স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। এমন কোনও হাসপাতাল আছে যেখানে অক্সিজেন ও বেড পাওয়া যাবে? আমার অক্সিজেন লেভেল ক্রমাগত হ্রাস পাচ্ছে এবং এখানে দেখার মত কেউ নেই।”

নানা ওয়েবসিরিজ ও ইউটিউবার হিসেবে বেশ পরিচয় ছিল রাহুল বোহরার। করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ফেসবুক পোস্ট করেছিলেন এই জনপ্রিয় অভিনেতা। মেলেনি কোনো সাহায্য। অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি।

রাহুল বোহরা ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আস্মিতা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। ফেসবুক পোস্টে রাহুলের মৃত্যু সংবাদ জানিয়ে আস্মিতা গ্ৰুপের প্রধান অরবিন্দ গৌর লিখেছেন, ‘রাহুল বোহরা চলে গেছে। প্রচণ্ড প্রতিভাবান অভিনেতা ছিল। কালই ও আমাকে বলল, সঠিক চিকিৎসা পেলে হয়তো ও বেঁচে যেত।দ্বারকার আয়ুস্মানে কালই ওঁকে স্থানান্তরিত করা হয়েছিল।কিন্তু আমরা ওঁকে বাঁচাতে পারিনি। দয়া করে আমাদের ক্ষমা করে দাও।আমরা তোমার অপরাধী। শ্রদ্ধা তোমাকে’।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে