রবিবার, ০৯ মে, ২০২১, ০৮:৪৫:৪১

আল-আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা: এরদোয়ান

আল-আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক: আল-আকসা মসজিদে সংঘর্ষের ঘটনা কেন্দ্র করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (০৯ মে) এক বিবৃতিতে এরদোয়ান বলেন, জেরুজালেম নিজেই একটি পৃথিবী এবং মুসলিমরা সেখানকার বাসিন্দা।

টুইট বিবৃতিতে এরদোয়ান আরও বলেন, পবিত্র জেরুজালেম সম্মান শ্রদ্ধা রক্ষা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। সেখানকার মসজিদ আল-আকসায় হামলা করা মানে আমাদের ওপর হামলা করা।

তিনি আরও বলেন, যে নিজেকে মানুষ মনে করে তিন ধর্মের পবিত্র স্থান জেরুজালেমের ওপর হামলা করার বিরোধিতা করা তাদের নৈতিক দায়িত্ব। তিনি মনে করেন, চুপ করে থাকা আর ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়া একই কথা এবং ফিলিস্তিনির ওপর হামলায় সায় দেয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে