সোমবার, ১০ মে, ২০২১, ১২:০১:৫৩

বাথরুমেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক

বাথরুমেই আইসোলেশনে করোনা আক্রান্ত যুবক

করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই শুরু আতঙ্ক। হাসপাতালে জায়গা পাওয়া দুস্কর। আইসোলেশনেও যে থাকবেন বাড়িতে সে রকম ঘর কোথায়! শেষ পর্যন্ত বাথরুমেই আশ্রয় নিলেন পশ্চিমবঙ্গের এক যুবক।

ওই যুবক কাজ করেন একটি বেসরকারি ঋণদানকারী সংস্থায়। গত ৬ মে তার করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তার পর থেকেই দুশ্চিন্তা ভেঙে পড়ে মাথায়। বাড়িতে বয়স্ক বাবা-মা। আইসোলেশনে থাকার মতো ঘরই নেই। শেষপর্যন্ত বাথরুমে থাকারই সিদ্ধান্ত নেন তিনি।

এদিকে, এলাকার কেউ কোভিড পজিটিভ হলে তার সঙ্গে ব্লক স্বাস্থ্য দফতরের যোগাযোগ হওয়ার কথা। সেফ হোমের ব্যবস্থা তারাই করতে পারেন। কিন্তু কারও কোনও দেখা নেই। এমনটাই অভিযোগ করছেন প্রতিবেশীরা। সূত্র: জিনিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে