সোমবার, ১০ মে, ২০২১, ১১:৪৮:৪৬

শেষ পর্যন্ত ভারতে করোনায় মৃতদের সৎকারে সেই তাবলিগ জামাত

শেষ পর্যন্ত ভারতে করোনায় মৃতদের সৎকারে সেই তাবলিগ জামাত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপাটি শহরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের দেহ সৎকারের প্রস্তুতি নেওয়ার সময় জেএমডি গাউস বলেন, ২০২০ সালে এ দেশে করোনা ছড়ানোর জন্য তাবলিগ জামাতকে দায়ী করেছিলেন অনেকে। আর এখন সবাই আমাদের প্রশংসা করছে।

জানা গেছে, তাবলিগ জামাতের সক্রিয় সদস্য গাউস। সমমনা লোকদের নিয়ে গড়ে তুলেছেন কোভিড-১৯ জয়েন্ট অ্যাকশন কমিটি।  তিরুপাটি ইউনাইটেড মুসলিম অ্যাসোসিয়েশনের অধীনস্ত একটি সংগঠন এটি। তাদের লক্ষ্য হলো- করোনায় মৃতদের সৎকারসহ মানুষকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা।

গাউস প্রতিদিন ৬০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে কাজ করছেন। অনেকেই মোবাইলে তাদের স্বজনদের সম্মানজনক সৎকারের জন্য গাউসের কাছে অনুরোধ জানান।
গাউস বলেন, গত এপ্রিলে প্রতিদিন অন্তত ১৫ জনের সৎকার করেছি আমরা। সেটাও ধর্ম-বর্ণ নির্বিশেষে। করোনার প্রথম ধাক্কায় বৃদ্ধদের মৃত্যু হচ্ছিল। কিন্তু এবার যারা মারা যাচ্ছে যারা, তাদের বেশিরভাগই তরুণ। সৎকারের আগে শোকাহত স্বজনদের সান্ত্বনা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, ৬০ জন সদস্যকে তিন দলে ভাগ করেছি। প্রতি টিম প্রতিদিন অন্তত চার-পাঁচ জনের দেহ সৎকার করছে। আমরা মৃতের ধর্ম রীতি অনুসারে সৎকার করছি। মৃত ব্যক্তি হিন্দু হলে আমরা এক টুকরো কাপড় ও ফুল রাখছি। আর খ্রিস্টানদের মরদেহ কফিনে রাখি এবং গির্জায় প্রার্থনার আয়োজন করি। মুসলিম মৃতদের ক্ষেত্রে আমরা জানাজার নামাজ পড়ছি।

নিজেরাই পিপিই'র ব্যবস্থা করেছেন। তাবলিগ জামাত থেকেও কিছু পিপিই পেয়েছেন। পুলিশ, পৌরসভা ও প্রশাসনের বিভিন্ন দপ্তর এ কাজে তাদের সহযোগিতা করছে।
এখন পর্যন্ত ৫৩৬ জনের সৎকার করেছে তাদের সংগঠন। তাদের মধ্যে করোনার প্রথম ধাক্কায় ১৩৪ জন এবং অবশিষ্ট চলমান দ্বিতীয় তরঙ্গের সময়।
সূত্র: দ্য কুইন্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে