ভয়াবহ পরিস্থিতির দিকে ভারত! করোনার ভয়াল দ্বিতীয় থাবায় সাধারণ লোকজনের পাশাপাশি এখন পর্যন্ত ৭১৯ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এমন তথ্য জানিয়েছেন দ্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)।
এদিকে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন বিহার রাজ্যে। তারপরই রাজধানী দিল্লির অবস্থান।