শনিবার, ১২ জুন, ২০২১, ১১:৪২:৩১

ভয়াবহ এক সংঘর্ষে মিয়ানমারের ২৭ সেনা নিহত

ভয়াবহ এক সংঘর্ষে মিয়ানমারের ২৭ সেনা নিহত

বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ এক সংঘর্ষে মিয়ানমারের ২৭ সেনা নিহত হয়েছে।  মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী দাবি করেছে, তাদের অতর্কিত আক্রমণে মিয়ানমারের ২৭ সেনা নিহত হয়েছে। বৃহস্পতিবার থান্টল্যাং এবং হাকহা শহর সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

তাদের দেওয়া তথ্য মতে, মিয়ানমারের নিহত ২৭ সেনার মধ্যে একজন ক্যাপ্টেন র‌্যাঙ্কের কর্মকর্তা রয়েছে বলেও বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে মিয়ানমারের সেনাবাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

এদিকে স্থানীয় গণমাধ্যম ‘মিয়ানমারের নাও’ চিনল্যান্ড ডিফেন্স ফোর্সের (সিডিএফ) এর একজন মুখপাত্রের বরাতে জানিয়েছে, মিয়ানমারের থান্টল্যাংয়ের বাইরে খুয়ালহিরিং পর্বতের নিকট জান্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে