সোমবার, ২১ জুন, ২০২১, ০৫:২৫:৩৪

সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম (ভিডিও)

সেজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মসজিদের ইমাম (ভিডিও)

পাকিস্তানে একটি মসজিদের ইমাম সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। গত শুক্রবার লাহোরে জুমার আগে সুন্নত নামাজ আদায়কালে মৃত্যু বরণ করেন তিনি। সৌভাগ্যবান ওই ইমাম হলেন লাহোরের ডিফেন্স এক্স ব্লক মসজিদের খতিব মাওলানা ওমর ইব্রাহিম।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাওলানা ওমর ইব্রাহিম মসজিদের মেহরাবের ভেতরে জুমার আগের সুন্নত নামাজ পড়ছিলেন। দুই রাকাত সুন্নত পড়ার পরে তিনি সিজদায় যান, কিন্তু অনেক্ষণ ধরে ইমাম সেজদা থেকে না ওঠায় একজন মুসল্লির সন্দেহ হয়। তিনি বুঝতে পেরে ইমামকে উঠাতে গেলে তিনি ফ্লোরে ঢলে পড়েন।

পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুবরণ করেন তিনি। পরে লাহোরের জামেয়া আশরাফিয়া ফিরোজপুর রোডে ওই ইমামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। (ভিডিও)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে