শুক্রবার, ২৫ জুন, ২০২১, ১১:৫০:২৬

কোটি কোটি কৃষককে সেলাম জানাই: মমতা

কোটি কোটি কৃষককে সেলাম জানাই:  মমতা

আবারো বিজিপির উপর চ'ড়াও হলেন মুখ্যমন্ত্রী মমতা। বৃহস্পতিবার তিনি বলেন, “বিজেপি তো সবাইকে টে'ররিস্ট (স'ন্ত্রাস'বাদী) বানিয়ে দিচ্ছে। শুধু ওরাই জাতীয়তাবাদী, বাকি সব দেশবিরো'ধী! সবার আগে তো এটার বি'চার করা দরকার। কেউ কোনও কাজ করলে বা বিরু'দ্ধে কথা বললে, তাদের টে'ররিস্ট বলে দেওয়া হয়।”

কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ এবং রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার ব্যাপারে সরব হন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই কেন্দ্রের বিরু'দ্ধে কোভিড মো'কাবিলায় ব্য'র্থতার অভি'যোগ টেনে তিনি বলেন, “যারা দেশের মানুষকে ভ্যাকসিন দিতে পারে না, মানুষ মা'রা যাওয়ার পরে তাঁদের দেহ গ'ঙ্গায় ভা'সিয়ে দেয়, যার তথ্য রাখে না, তাদের এ-সব বড় বড় কথা কী ভাবে আসে?”

কিছু দিন আগেই নবান্নে কৃষক আ'ন্দোলনের অন্যতম নেতা রাকেশ টিকায়েতের সঙ্গে বৈ'ঠক করেন মমতা। সেই মঞ্চকে ব্যবহার করে দেশ জুড়ে বিজেপি-বিরো'ধিতার ডাকও দেন তিনি। অভি'যোগ, দীর্ঘদিন কৃষক আ'ন্দোলন স'ত্ত্বেও কেন্দ্র তাতে ক'র্ণপাত করছে না। মমতা বলেন, “শিল্পের সঙ্গে যুক্ত মানুষের আ'ন্দোলন তাঁদের গণতা'ন্ত্রিক অধি'কার। কৃষকদের ব'ক্তব্য, কৃষকবিরোধী আইনগুলি প্র'ত্যাহার করতে হবে। এই দা'বিতে যুক্ত দেশের কোটি কোটি কৃষককে সেলাম জানাই।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে