শনিবার, ১০ জুলাই, ২০২১, ০৯:৩০:৪৫

ঈদুল আজহার তারিখ ঘোষণা সৌদি আরবে

ঈদুল আজহার তারিখ ঘোষণা সৌদি আরবে

ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হলো সৌদি আরবে। দেশটিতে জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি, সে হিসাবে আগামী রোববার (১১ জুলাই) জিলহজ মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২০ জুলাই (মঙ্গলবার)। শুক্রবার (৯ জুলাই) সৌদির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে।

এদিকে দেশটির সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদিতে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী আগামী ২০ জুলাই মঙ্গলবার অর্থাৎ জিলহজ মাসের দশম দিন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে। আর ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে