শুক্রবার, ২৩ জুলাই, ২০২১, ১২:১৪:২৩

বিমান হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র

বিমান হামলা চালাল মার্কিন যুক্তরাষ্ট্র

গত বৃহস্পতিবার আফগানিস্তানে তালেবানদের লক্ষ্য করে এবার আবারো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেয়ার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। এর মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। 

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি আফগানিস্তানের সরকারি বাহিনীর বরাত দিয়ে জানান, ‘গত কয়েক দিনে আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে আমরা বিমান হামলা চালিয়েছি।’ তবে কিরবি এই বিমান হামলা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আফগানিস্তানের সেনাবাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা চলবে। তিনি আরও জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আর্মি সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি এ হামলার বৈধতা দিয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে