শনিবার, ২৪ জুলাই, ২০২১, ১০:৩২:৪৭

ফিলিস্তিনি-ইসরায়েলি বাহিনী সংঘর্ষ, আহত ১৪০

ফিলিস্তিনি-ইসরায়েলি বাহিনী সংঘর্ষ, আহত ১৪০

দখলকৃত ইসরায়েলিদের বিরুদ্ধে আবারো প্রতিবাদের ঝড় তুলল ফিলিস্থিনিরা। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের বিষয়টি প্রতিরোধ করতে গিয়ে ব্যাপক সংঘর্ষে জড়ায় ফিলিস্থিনিরা।প্রাপ্ত তথ্যে জানা গেছে, বিক্ষোভ হয়েছে বেইতা গ্রামে। সেখানে সংঘর্ষে ১৪০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবারের ঘটনায় ইসরায়েলের দুই সেনা সদস্য সামান্য আহত হয়েছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ চেকপোস্ট স্থাপনের প্রতিবাদে জমায়েত হয় হাজার হাজার ফিলিস্তিনি। অবৈধ বসতি বাড়ানোর প্রতিবাদে ওই এলাকায় নিয়মিত বিক্ষোভ হয়ে আসছে।

কয়েক ঘণ্টা ধরে দাঙ্গা হয়েছে। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে শত শত ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনী তা প্রতিহত করেছে। এমনটিই জানালেন ইসরায়েলি সেনাবাহিনী।

এদিকে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলছে, সংঘর্ষের ঘটনায় ১৪৬ জন ফিলিস্তিনি আহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন গুলিবিদ্ধ, ৩৪ জন রাবার বুলেটে আর ৮৭ জন কাঁদানে গ্যাসে আক্রান্ত হয়েছে। সূত্র: আল-জাজিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে