শনিবার, ২৪ জুলাই, ২০২১, ০২:২০:৫৮

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা, পাওয়া গেল ৯৭ লাশ

উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা, পাওয়া গেল ৯৭ লাশ

গত ২৪ জুন মধ্যরাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে ধসে যাওয়া বহুতল ভবনটিতে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ পর্যন্ত অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ৯৭ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। নিখোঁজদের মধ্যে এখনও একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। খবর বিবিসির।

মিয়ামির সাগর তীরবর্তী সার্ফসাইড এলাকায় চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথ নামের ১৫৬ ইউনিটের ১২তলা অ্যাপার্টমেন্টের বড় একটি অংশ স্থানীয় সময় গত ২৪ জুন রাতে ধসে পড়ে। ঘটনার সময় ভবনটির অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে