শনিবার, ২৪ জুলাই, ২০২১, ০৯:১১:১৪

থুতনিতে গুলিভর্তি বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে উড়ে গেল তরুণীর মাথা

থুতনিতে গুলিভর্তি বন্দুক ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে উড়ে গেল তরুণীর মাথা

আন্তর্জাতিক ডেস্ক : গুলিভর্তি বন্দুক থুতনিতে ঠেকিয়ে সেলফি তুলতে গিয়ে ভারতের উত্তর প্রদেশের হারদুই অঞ্চলে রাধিকা গুপ্তা নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। সেলফি তোলার সময় ওই তরুণী হাত ছিল বন্দুকের ট্রিগারে। আর সেখানে চাপ লেগেই গুলিতে তার ঘাড় মাথা-মগজ উড়ে গেছে। খবর- টাইমস অব ইন্ডিয়ার।

বৃহস্পতিবার রাতে তার শ্বশুরের বন্দুক দিয়ে ২৬ বছর বয়সী এ তরুণী সেলফি তুলতে যান। আর দুর্ঘটনা বসত সেই বন্দুকেই তার মৃত্যু হয়। প্রতিবেদনে বলা হয়, একহাতে মোবাইল ক্যামেরা অন্যহাতে বন্দুকের ট্রিগার তার। এই সময় অসতর্কতাবশত ট্রিগারে আঙ্গুলের চাপ লাগায় গুলি বেরিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে বেরুনো গুলি তার গলা ও ঘাড় ছিদ্র করে বেরিয়ে যায়। 

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। রাধিকার শ্বশুর রাজেশ গুপ্তা জানান, তার ছেলে আকাশ গুপ্তার সঙ্গে রাধিকার বিয়ে হয় চলতি বছরের মে মাসে। শহরে তাদের ছোটো গহনার দোকান আছে। পঞ্চায়েত নির্বাচনের জন্য তাদের ১২-বোর একনলা বন্ধুকটি থানায় জমা রাখা হয়েছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে