সোমবার, ২৬ জুলাই, ২০২১, ০৯:৪২:৫৭

সীমানা নিয়ে মিজোরামের সঙ্গে আসামের সংঘর্ষ, ৬ পুলিশ নিহত

সীমানা নিয়ে মিজোরামের সঙ্গে আসামের সংঘর্ষ, ৬ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সীমানা সংক্রান্ত বিবাদ নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের দুই রাজ্য মিজোরামের সঙ্গে সংঘর্ষে আসামের ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৬ জুলাই) এ সংঘর্ষের ঘটনা ঘটে। আসামের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ছয় পুলিশ সদস্য নিহতের কথা জানান।

এই সংঘাতের জন্য পাল্টাপাল্টি দোষারোপের পর এ নিয়ে দুই রাজ্যের মুখ্যমন্ত্রী নালিশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। তারা দুজনেই টুইটারে মোদি ও অমিতকে ট্যাগ দিয়ে পোস্ট দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অমিত শাহ মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাতের দুই দিন পরই এ সংঘর্ষের ঘটনা ঘটল। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত সমস্যা সমাধানে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।

এনডিটিভি বলছে, সংঘর্ষে আরও ৬৭ জন আহত হয়েছেন। সোমবার লায়লাপুর সীমানার কাছে মিজোরামের দিক থেকে আসামের সরকারি কর্মকর্তাদের উপর ইট, পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাস্থলে গুলিও চলেছে বলে খবর। এই ঘটনার জেরে আসাম ও মিজোরামের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে আসামের হিমন্ত বিশ্বশর্মার সরকার। আসাম পুলিশ বাহিনীর সঙ্গে মিজোরামের বাসিন্দাদের সংঘর্ষে জড়িয়ে পড়ার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে প়ড়েছে নেটমাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে