আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের (পিওকে) আইনসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের দল সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয়লাভ করেছে। কাশ্মীরের ৪৫টি আসনের মধ্যে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ২৫টি আসন পেয়েছে। গতকাল রবিবার ওই নির্বাচনে ভোট গ্রহণ হয়।
আজ সোমবার এ ফলাফল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশন প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা যায়, বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০টি আসন। আর নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) পেয়েছে ৬টি আসন।
এদিকে নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চলাকালীন পাকিস্তানের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। নির্বাচনের দিনও অন্তত একটি আসনে সহিংসতার ঘটনা ঘটে। এতে অন্তত দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। এদিকে, রাজ্যটির বর্তমান প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দারের দল দুটি আসনে লড়াই করে একটিতে জয় পেয়েছে। দুটি স্থানীয় দল জিতেছে একটি করে আসন। সূত্র: আলজাজিরা।