বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০২:২৪:৩৮

যে আতঙ্কে ভারতীয়দের লাল তালিকাতেই রাখল ব্রিটেন

যে আতঙ্কে ভারতীয়দের লাল তালিকাতেই রাখল ব্রিটেন

আতঙ্কের নাম করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়ান্ট। সে কারণে করোনা টিকার দুই ডোজ নেওয়া থাকলেও ভারতীয় যাত্রীরা এখনো লাল তালিকাভুক্তই থাকছেন ব্রিটেনের। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোষ্ঠীভুক্ত দেশগুলোর নাগরিকেরা ব্রিটেনে গেলে তাদের ১০ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনের বিধি আর মেনে চলতে হবে না। 

তবে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এখনই এই নিষেধাজ্ঞা তুললো না যুক্তরাজ্য। জানা গেছে, ব্রিটেনে লাল তালিকাভুক্তই থাকছে ভারত।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদেরও শঙ্কা, করোনাভাইরাসের ডেল্টা রূপই ভারতে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই ব্রিটেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে