বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ০৫:২৯:১৬

তালেবানরা সাধারণ নাগরিক, জঙ্গি নয়: ইমরান খান

তালেবানরা সাধারণ নাগরিক, জঙ্গি নয়: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : তালেবানরা সাধারণ নাগরিক বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পিবিএস নিউজআওয়ারে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেন বলে বৃহস্পতিবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। মঙ্গলবার প্রচারিত ওই সাক্ষাৎকারে ইমরান খান বলেন, তালেবানরা জঙ্গি নয়। তারা সাধারণ নাগরিক।

তিনি বলেন, পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় ৩০ লাখ আফগান শরণার্থী থাকেন। ওই শরণার্থী শিবিরে তালেবানরাও থাকলে পাকিস্তান কি তাদের খুঁজে বের করে হত্যা করতে পারে? এ সময় তালেবানদের সাহায্য করতে ১০ হাজার পাকিস্তানি সেনা আফগানিস্তানে গেছে কী না জানতে চাইলে ইমরান খান বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এসব একদম ভুয়া খবর। এ ব্যাপারে কেউ প্রমাণ দেখায় না কেন?

সাক্ষাৎকারে আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েনের বিষয়ে ইমরান খান বলেন, আফগানিস্তানে সামরিক সমাধান খুঁজতে গিয়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। পরে অবশ্য তারা রাজনৈতিক সমাধানে আসার চেষ্টা করে। আমার মনে হচ্ছে আফগানিস্তানে বিশৃঙ্খলা তৈরি করছে আমেরিকা। তালেবানসহ সমস্ত পক্ষকে নিয়ে রাজনৈতিক সমঝোতা তৈরি করাটাই আফগানিস্তানের পক্ষে মঙ্গলদায়ক।

প্রসঙ্গত বার বারই অভিযোগ উঠেছে সামরিক, অর্থনৈতিক ও গোপন তথ্য সরবরাহ করে আফগান সরকারের বিরুদ্ধে তালিবানদের বার বারই মদত দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাবি, আফগানিস্তানে ইউএস যুদ্ধের পরপরই প্রায় হাজার খানেক পাকিস্তানির মৃত্য়ু হয়েছিল। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যা হয়েছিল তার জন্য পাকিস্তানের কিছু করার ছিল না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে