মহামারী করোনার ভয়াল থাবা যেন থামছেই না, সারা দুনিয়ায় আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৬ লাখ ৬১ হাজার।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৪৮৫ জন। অন্যদিকে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৮৯৩ জনের।
শুক্রবার পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪২ লাখ ১৪ হাজার ৭০৫ জনের।