শনিবার, ৩১ জুলাই, ২০২১, ০৫:২৯:১৪

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের হত্যাচেষ্টার মামলা

এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পুলিশের হত্যাচেষ্টার মামলা

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের উত্তর-পূর্ব দুই রাজ্যের সীমান্তে সংঘর্ষের ঘটনায় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খুনের চেষ্টা এবং ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করলো মিজোরাম পুলিশ। হিমন্ত ছাড়াও আসামের চার শীর্ষ পুলিশ কর্মকর্ত, দু'জন আমলা এবং ২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে এফআইআর দায়ের করেছে তারা। 

মিজোরামের এক পুলিশ ইনস্পেক্টর গত ২৬ জুলাই ওই এফআইআর দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা, অস্ত্র আইন এবং মিজোরাম কনটেনমেন্ট অ্যান্ড প্রিভেনশন অব কোভিড-১৯ অ্যাক্ট ২০২০ সালের ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

এফআইআরে মিজোরাম পুলিশ জানিয়েছে, আসাম পুলিশের আইজিপির নেতৃত্বে ২০০ জনের সশস্ত্রধারী একটি দল জোর করে তাদের পুলিশ ক্যাম্প দখল করতে এসেছিল। মিজোরামের পুলিশ সংখ্যায় কম থাকায় ওই দলের সঙ্গে পেরে উঠতে পারেনি। খবর পেয়েই কোলাসিবের পুলিশ সুপার তার দলবল নিয়ে ঘটনাস্থলে যান এবং আসাম পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে বোঝাপড়ার চেষ্টা চালান।

কিন্তু আসাম পুলিশ তাতে কান দেয়নি। উল্টো পুলিশ সুপারকে জানানো হয়, ওই এলাকা আসামের মধ্যে পড়ছে। সেখানে তারা পুলিশ ক্যাম্প তৈরি করতে চায় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো। আসামের মুখ্যমন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার আগেই এই ঘটনার তদন্তে যোগ দেওয়ার জন্য মিজোরাম পুলিশকে নোটিস পাঠায় আসাম পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে