রবিবার, ০১ আগস্ট, ২০২১, ০৯:৪৯:৫৫

আবারও হামাসের প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া

আবারও হামাসের প্রধান নির্বাচিত হলেন ইসমাইল হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক : গাজাভিত্তিক ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন ইসমাইল হানিয়া। রোববার সংগঠনটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। হানিয়া ২০১৭ সাল থেকে হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত দু'বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বসবাস করছেন।

দলের সদস্যদের ভোটে নির্বাচিত হওয়ার পর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, ইসমাইল হানিয়া দ্বিতীয়বারের মতো আন্দোলনের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হয়েছেন। তার এই মেয়াদ হবে চার বছরের। ৫৮ বছর বয়স্ক হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিনের ডান হাত ছিলেন। ২০০৪ সালে শেখ ইয়াসিন নিহত হন।

হানিয়া ২০০৬ সালে রাজনীতিতে আসেন। এ সময় ফিলিস্তিনি পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীণ ফাতাহ পার্টিকে হারিয়ে হামাস দারুণ ফলাফল করে। হানিয়া ২০০৬ সালে প্রধানমন্ত্রী হন। তবে মূলত যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইউরোপিয়ান ইউনিয়নের চাপে সরে দাঁড়াতে বাধ্য হন। এরপর সংক্ষিপ্ত এক গৃহযুদ্ধের পর ফাতাহর প্রাধান্যপূর্ণ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে। ইসরাইল এরপর গাজার ওপর অবরোধ আরোপ করে। এখনো ওই অবরোধ অব্যাহত রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে