বৃহস্পতিবার, ০৫ আগস্ট, ২০২১, ০৬:২১:২৬

ভারতের নির্মাণ করা বাঁধে তালেবানের হামলা

ভারতের নির্মাণ করা বাঁধে তালেবানের হামলা

নিউজ ডেস্ক : আফগানিস্তানের হেরাত প্রদেশে ভারতের নির্মাণ করা সালমা বাঁধে তালেবান হামলা চালিয়েছে। এক টুইট বার্তায় আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান জানান, মঙ্গলবার রাতে তালেবান বিদ্রোহী গোষ্ঠী সালমা বাঁধে হামলা চালায়।

তিনি বলেন, তালেবান হেরাত প্রদেশে সালমা বাঁধ ধ্বংস করতে রাতে হামলা চালায়। কিন্তু পাল্টা প্রতিরোধে আশপাশের এলাকায় পালিয়ে যায় তারা। গত মাসেও একবার সালমা বাঁধে রকেট হামলা চালায় তালেবান। বাঁধটি লক্ষ্য করে তারা গোলা বর্ষণ করে। কিন্তু সেগুলো বাঁধের কাছে পড়লেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

আফগানিস্তানে ভারতের নির্মিত সালমা বাঁধ হেরাতের চিশতি শরিফ জেলায় অবস্থিত। এর মাধ্যমে প্রদেশটির হাজার হাজার পরিবারে সেচের জল ও বিদ্যুৎ সরবরাহ করা হয়। ভারতের তৈরি করা এই সালমা বাঁধ উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৬ সালে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গেই এই বাঁধ উদ্বোধনে অংশ নিয়েছিলেন মোদি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে