আন্তর্জাতিক ডেস্ক : সাময়িক ভাবে ভারতের কংগ্রেস সাসংদ রাহুল গাঁন্ধীর অ্যাকাউন্ট সাসপেন্ড করল টুইটার। দিল্লিতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। সম্প্রতি মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে যান রাহুল। বুধবার নিজের টুইটার হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেন তিনি। তাতেই তার অ্যাকাউন্টটি সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় বলে জানা গিয়েছে।
পরে যদিও সেটি খুলে দেওয়া হয়। এ নিয়ে শনিবার কংগ্রেসে টুইটার হ্যান্ডলে লেখা হয়, শ্রী রাহুল গাঁন্ধীর টুইটার অ্যাকাউন্ট সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেটি পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু হয়েছে। তা না হওয়া পর্যন্ত অন্যান্য নেটমাধ্যম মারফত আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন উনি এবং মানুষের লড়াইয়ের পক্ষে সওয়াল করে যাবেন। জয় হিন্দ।