আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামে করোনা ভাইরাসের নতুন আরেকটি ধরনের সংক্রমণে সাতজনের মৃত্যু হয়েছে। ধরনটি প্রথম ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ায় শনাক্ত হয়েছিল। গতকাল সোমবার এসব তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ওই ভেরিয়েন্টের সংক্রমণ যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে। ইউরোপে এর প্রভাব খুবই কম ছিল তবে এবার এটি ইউরোপেওে এর সংক্রমণ লক্ষ করা যাচ্ছে।
বেলজিয়ামে এ ধরনের সংক্রমণে যারা মারা গেছেন, তারা সবাই একটি নার্সিং হোমের বাসিন্দা ছিলেন। গত শুক্রবার বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছিলেন, মৃতরা সবাই করোনার পূর্ণ ডোজ টিকা নিয়েছিলেন। ফলে নতুন করে এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে। বেলজিয়ামের ইউনিভার্সিটি অব লিউভেনের ভাইরোলজিস্ট মার্ক ভ্যান র্যানস্ট বলেন, তাদের বয়স ছিল ৮০ থেকে ৯০ বছরের মধ্যে। কয়েকজনের শারীরিক অবস্থা আগে থেকেই বেশ নাজুক ছিল। সূত্র : রয়টার্স