বুধবার, ১১ আগস্ট, ২০২১, ০২:১০:০০

আঁটসাঁট পোশাক পরে বের হয়ে গু'লিতে ঝাঁজরা আফগান তরুণী

আঁটসাঁট পোশাক পরে বের হয়ে গু'লিতে ঝাঁজরা আফগান তরুণী

মার্কিন বাহিনী আফগানিস্তান ছেড়ে চলে যেতেই পূর্ণ শক্তি দিয়ে ল'ড়াই শুরু করেছে বি'দ্রো'হী গো'ষ্ঠী তালে'বান। একের পর এক শহর দ'খ'ল করে নিচ্ছে তারা। দখলে নেওয়া শহরগুলোতে তারা নিজেদের আইন জা'রি করেছে। এর মধ্যে বলখ প্রদেশের এক তরুণী শুধুমাত্র আঁটসাঁট পোশাক পরে রাস্তায় বেরিয়ে প্রা'ণ খো'য়ালেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। বলা হচ্ছে, ‘তালিবান-নীতি’ বহির্ভূত কাজের জন্য ওই তরুণীকে গু'লিতে ঝাঁ'জরা করে দেওয়া হয়। ঘ'টনার দিন বছর একুশের তরুণী নাজনিন বাড়ি থেকে বেরিয়ে মাজার-ই-শরিফে যাচ্ছিলেন। আঁটসাঁট পোশাক পরাই কাল হয় তার জন্য। তালিবান জ'ঙ্গি'দের গু'লিতে কয়েক মুহূর্তে নি'থর হয়ে পড়েন নাজনিন।

যদিও তালে'বানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অবশ্য সেই অভি'যোগ অ'স্বী'কার করেছেন। আফগানিস্তানের কিছু অঞ্চল নতুন করে দখল নেওয়ার পর নারীদের ওপর দম'নমূ'লক আইন এবং পশ্চা'দপদ নীতিগুলো পুনরায় আ'রো'প করেছে তালে'বা'নরা। এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তারা এ ধরনের নিয়ম-নীতি চালু রেখেছিলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে