বুধবার, ১১ আগস্ট, ২০২১, ০৫:৫৩:২২

পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানিস্তানের মন্ত্রীরা

পদত্যাগ করে দেশ ছেড়ে পালাচ্ছেন আফগানিস্তানের মন্ত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে একদিনে আরও ৩টি প্রাদেশিক রাজধানী তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর আকস্মিক পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। দেশটির অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ। অবশ্য, অর্থমন্ত্রী কোন দেশে গেছেন তা এখনও নিশ্চিত নয়।

এর আগে মঙ্গলবার ফাইজাবাদ, পুল ই খুমরি, ফারাহ প্রদেশের রাজধানী দখল নেয় তালেবান যোদ্ধারা। এ নিয়ে ৫ দিনে ৯টি প্রাদেশিক রাজধানী এখন এ গোষ্ঠীর নিয়ন্ত্রণে। এরপর সেদেশে সরকারের মন্ত্রীদের মধ্য ভীতিকর পরিস্থিরির সৃষ্টি হয়েছে। অর্থমন্ত্রী ছাড়া দেশ ত্যাগ করার পরিকল্পনা করেছে একাধিক মন্ত্রীরা।

বাঘরাম বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে তালেবান। কুন্দুজ বিমানবন্দর এখন তালেবানের নিয়ন্ত্রণে। সেখানকার নিরাপত্তায় নিয়োজিত কয়েকশ' সেনা তালেবানের কাছে আত্মসমর্পন করেছেন। তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তও এখন তালেবানদের নিয়ন্ত্রণে। মাজার ই শরিফের নিয়ন্ত্রণ পেতে সরকারি বাহিনী ও তালেবানের লড়াই চলছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে