বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ১০:০৫:০২

মেলায় তোলা ছবি এতিমখানায় বাস করা দুই বোন খুঁজে পেল তাদের ছোট বোনকে

মেলায় তোলা ছবি এতিমখানায় বাস করা দুই বোন খুঁজে পেল তাদের ছোট বোনকে

এটি কোন সিনেমার গল্প নয়, কোন কল্পনাও নয়, বাস্তবে ঘটেছে। বাস্তব কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায়। বিজ্ঞান মেলায় তোলা এক ছবি দেখেই এতিমখানায় বাস করা দুই বোন খুঁজে পেল তাদের ছোট বোনকে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারতের হায়দ্রাবাদের একটি এতিমখানার ১৪ ও ১২ বছর বয়সী ওই দুইবোন কর্তৃপক্ষকে জানায় যে বিজ্ঞান মেলায় তোলা একটি ছবির থাকা মেয়েকে তাদের কাছে পরিচিত মনে হচ্ছে। কর্তৃপক্ষ তখন তাদের সাথে ছবির মেয়েটির ডিএনএ পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় ছবির মেয়েটি আর কেউ নয়, তাদের হারিয়ে যাওয়া ছোটবোন।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ওই তিন বোনের বাবা তিন বছর আগে মারা যান এরপর বড় দুই বোনকে এতিমখানায় দিয়ে দেওয়া হয়। ছোট বোন তাদের দাদির সাথে থেকে যায়। তিন বছর পর বিভিন্ন এতিমখানার শিশুদের নিয়ে আয়োজিত বিজ্ঞানমেলায় তোলা একটি ছবি দেখে নিজের ছোটবোনকে চিনতে পারে ওই দুইবোন।

এদিকে হায়দরাবাদ জেলা সমাজ কল্যাণ কর্মকর্তা আকেশ্বর রাও জানান, দুই বছর আগে ছোটবোনকে রাস্তায় পড়ে থাকতে দেখে সমাজ কল্যাণ কর্মকর্তা এতিমখানায় নিয়ে যায়। মেয়েটির দাদি মারা যাওয়ার পর থেকে সে রাস্তাতেই থাকত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে