বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১, ০৯:৫৮:৪৭

'যুদ্ধ বন্ধ করুন, আসুন ক্ষমতা ভাগাভাগি করি', তালেবানকে আফগান সরকারের প্রস্তাব

'যুদ্ধ বন্ধ করুন, আসুন ক্ষমতা ভাগাভাগি করি', তালেবানকে আফগান সরকারের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : বিদ্রোহী তালেবান গজনি শহর দখল করার পর তাদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে আফগান সরকার। দেশে সহিংসতা বন্ধের লক্ষ্য নিয়ে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে আফগান সরকারের একটি শীর্ষ পর্যায় সূত্র আল-জাজিরা জানিয়েছে।

তালেবানের হাতে এ পর্যন্ত দেশটির ১০টি প্রাদেশিক রাজধানীর পতন ঘটেছে। আফগান সরকারের ওই সূত্র জানায়, কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানের কাছে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। কাতারের রাজধানী দোহায় তালেবানের রাজনৈতিক অফিস রয়েছে।

আল-জাজিরা টেলিভিশনের পাশাপাশি আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমও ক্ষমতা ভাগাভাগির খবর দিয়েছে। তবে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ থেকে খবরটি নিশ্চিত করা হয়নি। বরং প্রেসিডেন্ট প্রাসাদ থেকে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় যেহেতু শান্তি আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সে কারণে কাবুল তার অবস্থানে কোনো পরিবর্তন ঘটায়নি।’

আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আব্দুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল কাতারের রাজধানী দোহায় আমেরিকা, চীন রাশিয়া এবং আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছে। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে