শনিবার, ১৪ আগস্ট, ২০২১, ১২:১৯:৪৪

ক্ষমতা হস্তান্তরে যে শর্ত দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি

ক্ষমতা হস্তান্তরে যে শর্ত দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি

আফগানি জনগণ চাইলে পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন বলেছেন জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ গনি। তিনি বলেছেন, কেবলমাত্র আফগানিস্তানের জনগণ তার সরকারের পরিবর্তে কাকে চায় তা নির্ধারণ করার অধিকার রাখে; কোনো প্রতিবেশী দেশ (পাকিস্তান) নয়।

শুক্রবার কাবুলে বিশ্ব যুব দিবসের এক অনুষ্ঠানে নিজের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আফগানিস্তানের বার্তা সংস্থা ‘আওয়া’। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি বলেছিলেন, ‘তালেবান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ চায়।’ তার প্রেক্ষিতে এমনটা জানালেন আফগান প্রেসিডেন্ট।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার পর থেকে সেনাবাহিনীর ওপর তালেবান হামলা জোরদার করে। বর্তমানে আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে। দু’পক্ষের মধ্যে বিভিন্ন জেলা ও শহরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র সংঘর্ষ চলছে। সূত্র : পার্সটুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে