শীত নামছে আফগানিস্তানে। দেশটির বেশ কয়েকটি জায়গা থেকে দু'র্ভিক্ষের খবর পাওয়া যাচ্ছে, যা ক্রমবর্ধমান দু'র্ভো'গের পরিস্থিতি আরও বাড়িয়ে দিচ্ছে বলে সোমবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।
কাবুল থেকে ৫০ মাইল পশ্চিমে ময়দান ওয়ার্দাকে একটি সরকারি বিতরণ কেন্দ্র থেকে আটা পাওয়ার আশায় জ'ড়ো হয়েছিল কয়েকশ মানুষ। বিশ্ব খাদ্য কর্মসূচির পক্ষ থেকে ওই আটা দেওয়া হচ্ছিল। জনতার ভিড় সামালা দেওয়ার চেষ্টা করছিল তালেবান সদস্যরা। তবে অনেকেই বলা হয়েছিল তারা বিনামূল্যে খাবার পাওয়ার যোগ্য নয়। তালেবানের এই নিরাশার কথা শুনে তারা রা'গান্বি'ত ও ভী'ত হয়ে পড়েন।
বৃদ্ধ এক ব্যক্তি জানান, শীত চলেই এসেছে, আমি জানি না খাবার জোটাতে না পারলে আমার কীভাবে দিন পার হবে।
বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী যদি শীতকালের আবহাওয়া খারাপ হয়, তাহলে দেশটির বিপুল সংখ্যক মানুষ ক্ষুধা এবং দু'র্ভি'ক্ষের স'ম্মুখী'ন হবে বলে বিবিসির প্রতিবেদ'নে বলা হয়েছে।
বিষয়টি নিয়ে বিবিসির প্রতিবেদক জন সিম্পসন রোববার কাবুল সফরকালে বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলের সঙ্গে কথা বলেন।
ডেভিড বিসলে জানান, আফগানিস্তানের পরিস্থিতি উদ্বে'গজনক।তিনি বলেন, পরিস্থিতি ততটাই খারাপ যতটা আপনি কল্পনা করতে পারেন। আসলে আমরা এখন পৃথিবীর সবচেয়ে খারাপ মানবিক সং'ক'টের দিকে তাকিয়ে আছি।
তিনি আরও বলেন, দেশটির ৯৫ ভাগ মানুষের পর্যাপ্ত খাবার নেই। এখন আমরা দেখছি দেশটির ২৩ মিলিয়ন মানুষ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। পরের ছয়মাস বিপর্যয়কর হতে যাচ্ছে। পরিস্থিতি এমন যে দুনিয়াতেই নরক নেমে আসতে যাচ্ছে।