ব্যাপারটি তো অবাক হওয়ার মতো, তা-ও আবার খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন! একেবারে Electric hammer গাড়ি-তে ঘুরে বেড়িয়েছেন তিনি। গত বুধবার প্রেসিডেন্সিয়াল ক্যাডিলাক লিমুজিনে চড়ে মিশিগানের ডেট্রয়েটের জেনারেল মোটর্সের কারখানায় যান তিনি। এটি মূলত Electric hammer গাড়ি বিক্রি বাড়ানোর একটি প্রচারণা।
ভয়েস অব আমেরিকা জানায়, গাড়ির সঙ্গে মার্কিনিদের প্রেম বেশ পুরোনো বিষয়। কিন্তু সাম্প্রতিক সময়ে পেট্রোলের উচ্চমূল্যের কারণে বিপাকে পড়েছেন তারা। সে কারণে গ্রাহকদের বিকল্প উপায়ের সঙ্গে পরিচিত করতে ১ হাজার হর্সপাওয়ারের হ্যামার গাড়ি হাকান বাইডেন।
আকার, ভারী বর্ম ও অসংখ্য অতিরিক্ত বিকল্পের জন্য ‘বিস্ট’ নামে পরিচিত গাড়িটি কয়েকবার চালানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাইডেন। এ সময় তিনি জানতে চান, সত্যিই অসাধারণ গাড়ি- কেউ পিছনে বা ছাদে উঠতে চান কি-না?
এর আগে গত সোমবার ট্রিলিয়ন ডলারের অবকাঠামো প্যাকেজের পাশ হওয়া বিলে সই করেন জো বাইডেন। সে বিষয় তুলে ধরে বিভিন্নভাবে আমেরিকানদের আশ্সস্ত করার চেষ্টা করেন তিনি। এ সময় হালকা যানবাহন বিক্রির বৃহত্তম মার্কিন গাড়ি নির্মাতা জেনারেল মোটরসের একটি কারখানা পরিদর্শন করেন বাইডেন। যেখানে ২০৩৫ সাল নাগাদ শতভাগ বিদ্যুৎচালিত গাড়ি তৈরির পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বৈদ্যুতিক গাড়ি তৈরির সঙ্গে যুক্ত ৩ শতাধিক কর্মীর সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যে গাড়িতে উঠলাম তেমন বাহনের কথা আমি কখনো কল্পনাও করতে পারিনি। তার সরকারের নতুন আইনটি বিশ্বব্যাপী গাড়ি তৈরির প্রতিযোগিতায় মার্কিন শিল্প-কারখানার সক্ষমতা বাড়াবে।
বর্তমানে এই দৌড়ে এগিয়ে থাকা চীনের অবস্থানে পরিবর্তন আসতে চলেছে উল্লেখ করে তিনি আরো বলেন, নতুন আইনের বদৌলতে আগামী বছর ২০ বছরের মধ্যে মার্কিন অবকাঠামোতে চীনের চেয়ে অনেক বেশি বিনিয়োগ হবে।
জেনারেল মোটরস বলছে, তাদের প্রথম সংস্করণের গাড়ি ১ লক্ষ ১২ হাজার ৫৯৫ ডলার থেকে শুরু হয়, যা রিজার্ভেশন পূর্ণ রয়েছে। ২০২৪ সালে যে গাড়ি বাজারে আসবে, তার দাম হতে পারে ৮০ হাজার ডলারের মতো।