আন্তর্জাতিক ডেস্ক : গত মাসেই শুরুতেই বড় দুর্ঘটনার কবলে পড়েছিল ভারতের প্রতিরক্ষা প্রধান সিএসডি বিপিন রাওয়াতের হেলিকপ্টার। সেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল রাওয়াত তার স্ত্রীসহ বাকি ১২ জন সেনার। ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের কপ্টার দুর্ঘটনার তদন্ত দুরু করেছিল তিন বাহিনী।
কি কারণে ঘটেছিল দুর্ঘটনা সেই রিপোর্ট পেশ করেছে তিন বাহিনীর তদন্তকারী দল। যেখানে বলা হয়েছে দুর্ঘটনাটি ঘটেছিল সম্পূর্ণ পাইলটের বিভ্রান্তির কারণেই। আগেই তদন্তকারী দল হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত কমিটি যা সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে প্রাথমিক ফলাফল জমা দিয়েছে। সেই সঙ্গে কোর্ট অফ ইনকোয়ারি হেলিকপ্টার দুর্ঘটনার কারণ হিসাবে যান্ত্রিক ব্যর্থতা, নাশকতা বা অবহেলাকে নাকোচ করে দিয়েছে।
১৪ জনের মৃত্যুর ঘটনায় তদন্তের পর রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, “পাইলটের স্থানিক বিভ্রান্তি”-এর কারণেই ৮ ডিসেম্বর তামিলনাড়ুতে ভেঙ্গে পড়েছিল বিপিন রাওয়াতের চপার। ভারতীয় বিমানসেনা শুক্রবার জানিয়েছে, “উপত্যকার আবহাওয়ার অবস্থার অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে মেঘের মধ্যে প্রবেশের ফলে দুর্ঘটনাটি ঘটেছে।”
ভারতীয় বিমানসেনার সম্পূর্ণ বিবৃতিতে জানানো হয়েছে, ২০২১ সালের গত ৮ ডিসেম্বর Mi-17 V5 দুর্ঘটনার তদন্তের ট্রাই-সার্ভিস কোর্ট তার প্রাথমিক ফলাফল জমা দিয়েছে। তদন্ত দলটি দুর্ঘটনার সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য উপস্থিত সমস্ত সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার বিশ্লেষণ করেছে। কোর্ট অফ ইনকোয়ারি দুর্ঘটনার কারণ হিসাবে যান্ত্রিক ব্যর্থতা, নাশকতা বা অবহেলাকে বাতিল করেছে। উপত্যকায় আবহাওয়া পরিস্থিতির অপ্রত্যাশিত পরিবর্তনের কারণে মেঘের প্রবেশের ফলে এই দুর্ঘটনা ঘটেছে। এটি পাইলটের স্থানিক বিভ্রান্তির দিকে পরিচালিত করে, যার ফলে ভূখণ্ডে নিয়ন্ত্রিত ফ্লাইট ভেঙ্গে পড়েছিল।