এমটি নিউজ ডেস্ক : সম্প্রতি নরওয়ের রাজধানী অসলোয় তালেবান সরকারের কর্মকর্তারা ও পশ্চিমা দেশগুলোর নেতারা বৈঠক করেছেন। সেখান থেকে ফিরে আহমেদ মুত্তাকি প্রথম সাক্ষাৎকারে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এসব কথা বলেন। এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে আমির খান মুত্তাকি তার দেশের আটক অর্থ ছেড়ে দেওয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, এই অর্থছাড় করলে আফগানিস্তান মানবিক বিপর্যয় থেকে বেঁচে যাবে। এ পর্যন্ত বিশ্বের কোনো দেশ তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে আফগানিস্তানের নতুন সরকার ধীরে ধীরে স্বীকৃতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি।
তিনি বলেন, ''স্বীকৃতি পাওয়া আমাদের অধিকার, আফগান জনগণের অধিকার। আমরা রাজনৈতিক লড়াই অব্যাহত রাখব এবং আমাদের অধিকার না পাওয়া পর্যন্ত তা চলবে।'' গত মাসে তালেবান ও পশ্চিমা দেশগুলো অসলোতে বৈঠকে বসেন। এ সম্পর্কে নরওয়ে জানিয়েছে, স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে এ বৈঠক হয়নি।