আন্তর্জাতিক ডেস্ক : হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শারীরিক অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হওয়ায় তাকে ডিসচার্জ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট হাসপাতাল।
শুক্রবার এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘শারীরিকভাবে তিনি সুস্থ। এখন তার প্রয়োজন বিশ্রম এবং এ জন্য বাড়ি সবচেয়ে আদর্শ জায়গা।’ গত ৮ জানুয়ারি হৃদযন্ত্রে সমস্যা নিয়ে ফের হাসপাতালে ভর্তি হন মাহাথির মোহাম্মদ। হাসপাতালে ভর্তি হওয়ার পর ১১ দিন সাধারণ কেবিনে রাখা হলেও গত ১৯ জানুয়ারি তাকে স্থানান্তর করা হয় করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ)।