শনিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:৫২:৩২

ভয়াবহ বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যু

ভয়াবহ বিমান বিধ্বস্তে সব আরোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি প্লেন বিধ্বস্ত হয়ে এর মধ্যে থাকা ৭ আরোহীরই মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন পর্যটক, বাকি দুই জন ক্রু। স্থানীয় পুলিশ এবং সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার (৫ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স। পর্যটকদের মধ্যে তিনজন ডাচ ও দুই চিলির নাগরিক। ক্রু দুই জনই পেরুর নাগরিক।

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি। দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই, সবাই মারা গেছে। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়। নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা জানিয়েছেন, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে