রবিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২২, ১২:১২:২০

আমার ভাই এরদোগানের দ্রুত সুস্থতা কামনা করছি : ইমরান খান

আমার ভাই এরদোগানের দ্রুত সুস্থতা কামনা করছি : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং তার স্ত্রী এমিন এরদোগান করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে শনিবার এক টুইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে নিজের 'ভাই' সম্বোধন করে এরদোগান দম্পতির সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

শনিবার সন্ধ্যায় এক টুইটে ইমরান খান লিখেছেন, আমি এইমাত্র জেনেছি যে, আমার ভাই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং ম্যাডাম এমিন এরদোগান করোনাভাইরাস ওমিক্রন পজিটিভ শনাক্ত হয়েছেন। আমাদের সরকারের পক্ষ থেকে, পাকিস্তানের জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাদের দ্রুত এবং সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে