আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের জোরালো সম্পর্কে সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ও প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান গ্রেগরি ডব্লিউ মিকস। তিনি বলেন, আমি মনে করি না, বর্তমানে বাংলাদেশের ওপর পাইকারি নিষেধাজ্ঞার কোনো যৌক্তিকতা রয়েছে। নিষেধাজ্ঞা তখনই কার্যকর হয়, যখন তা লক্ষ্য অনুসারে থাকে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে গ্রেগরি ডব্লিউ মিকস বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন ও গণতান্ত্রিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে কাজ করতে আগ্রহের কথাও জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের পরবর্তী নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয়, তা নিশ্চিতেও কাজ করতে উন্মুখ তিনি।