মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২২, ০৫:৪২:০২

রাতারাতি ঊর্ধ্বমুখী সম্পত্তি, আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি!

রাতারাতি ঊর্ধ্বমুখী সম্পত্তি, আম্বানিকে টপকে এশিয়ার শীর্ষ ধনী আদানি!

আন্তর্জাতিক ডেস্ক : করোনা শুরুর পর থেকেই খুলে গিয়ে ছিল সম্ভাবনার দরজা। অবশেষে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে সরিয়ে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা পেলেন গৌতম আদানি। গত বছরের সেপ্টেম্বরের হিসেবেই দেখা গিয়েছিল সম্পত্তির পরিমাণে আম্বানির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন আদানি।

গতকাল ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স অনুযায়ী, সোমবার পর্যন্ত ৫৯ বছরের আদানির সম্পত্তির মোট পরিমাণ ৮৮.৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা ৬৬ হাজার কোটি ৪১ লক্ষ ২৭ হাজার ১৫০ রুপি)। আম্বানির ক্ষেত্রে তা ৮৭.৯ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় যা ৬৫ হাজার কোটি 88 লক্ষ ৯০ হাজার ৬০ টাকা))। অর্থাৎ .৬ বিলিয়ন ডলার তথা ৩৫০ কোটি টাকারও বেশি ব্যবধানে আম্বানিকে হারিয়ে এশিয়ার ধনী ব্যক্তির শিরোপা পেলেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী।

জানা যায়, রাষ্ট্রায়ত্ত সংস্থা এনটিপিসিকে দশ লক্ষ টন ‘থার্মাল কোল’ জোগান দেবে আদানির সংস্থা। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব‌্যবহৃত কয়লা আমদানিকারক হিসাবে এক নম্বরে এমনিতেই রয়েছে আদানি গোষ্ঠী। কিন্তু বছরের শুরুতেই ওই বরাত মেলায় রাতারাতি সম্পত্তির গ্রাফ আরও ঊর্ধ্বমুখী হয় আদানির। অবশেষে ফেব্রুয়ারিতে এসে আম্বানিকে টপকে গেলেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে