বুধবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২২, ১০:০০:৪৬

নিহত ৭ ভারতীয় সেনা

নিহত ৭ ভারতীয় সেনা

আন্তর্জাতিক ডেস্ক: আবারো তুষারধসের ঘটনা ঘটল ভারতের অরুণাচল প্রদেশে, এতে ৭ ভারতীয় সেনা নিহত হয়েছে। গত মঙ্গলবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।  সোমবার এসব সেনারা তুষারধসে আটকে পড়েছিলেন। ইতোমধ্যে তাদের লাশ উদ্ধার করা হয়েছে।

দেশটির জনপ্রিয় পত্রিকা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচল প্রদেশের কামেঙ্গ সেক্টরের উঁচু এলাকায় তুষারধসের মুখে পড়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সাত সদস্য।

সোমবার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, মারা যাওয়া সদস্যরা টহল দলের সদস্য ছিলেন।  তুষারধসের পর থেকে তাদের খোঁজ মিলছিল না। তাদের খোঁজে শুরু হয়েছিল উদ্ধারকাজ। নিখোঁজদের সন্ধানে আকাশপথে বিশেষ দলকে উড়িয়ে আনা হয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে