বুধবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২২, ০১:০৪:৫৪

হিজাবি শিক্ষার্থীর সাহসী ভূমিকার জন্য পাঁচ লাখ ‍রুপি পুরস্কার ঘোষণা

হিজাবি শিক্ষার্থীর সাহসী ভূমিকার জন্য পাঁচ লাখ ‍রুপি পুরস্কার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলের কর্ণাটক রাজ্যের একটি কলেজ প্রাঙ্গণে গেরুয়া পরা একদল তরুণের সামনে হিজাব পরে একাই প্রতিবাদ করায় প্রশংসায় ভাসছেন শিক্ষার্থী মুসকান। সাহসী ভূমিকার জন্য ওই নারী শিক্ষার্থীকে পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে।  

গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) শিক্ষার্থী মুসকানের জন্য এ পুরস্কার ঘোষণা দেয় ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ। টুইট বার্তায় জমিয়তের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়ে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়।

টুইট বার্তায় বলা হয়, ‘নিজের আইনি ও ধর্মীয় অধিকার রক্ষায় তী'ব্র বাধার মুখেও একাই পুরো দলের প্রতিবাদ করায় সাহসী শিক্ষার্থী মুসকান খান বিনতে মুহাম্মদ হুসাইন খানের প্রতি শুভেচ্ছা। ’ জমিয়তের পক্ষ থেকে এই সাহসী তরুণীর জন্য পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা দেওয়া হয়।

কর্ণাটকের কয়েকটি কলেজে মুসলিম নারী শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করায় তৈরি হয় বিত'র্ক। এর প্রতিবাদ শুরু করেন মুসলিম নারী শিক্ষার্থীরা। পরিস্থি'তি চ'রম আ'কার ধারণ করলে তিন দিনের জন্য সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে এ বিতর্কের মধ্যে হিজাব পরে অ্যাসাইনমেন্ট জমা দিতে আসেন কর্ণাটকের মান্দিয়ার পিইসি কলেজের শিক্ষার্থী মুসকান বিবি। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণকে তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে দেখা যায় এবং তাঁর কাছে আসার চেষ্টা করে।  

কিন্তু ওই হিজাবি ছাত্রী নির্ভ'য়ে কলেজ ভবনের দিকে এগিয়ে যান এবং হাত ওপরে তু'লে ‘আল্লাহু আকবার’ স্লোগান দিতে থাকেন। পরে কলেজের শিক্ষকরা তাঁকে স'রিয়ে নেন। একাই একদল তরুণের সামনে তাঁর প্রতিবাদের ভিডিও চিত্র ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পুরো বিশ্বে এখন প্রশংসায় ভাসছেন ওই ছাত্রী। কলেজ চত্বরে থেমে এক ব্যক্তিকে উদ্দেশ করে মুসকান বলেন, ‘আমি বোরকা পরলে সমস্যা কী?’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে