বুধবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২২, ০৩:০৭:২৮

সেই মুসকানকে লাখ টাকা পুরস্কার দিবেন ভালুকার উপজেলা চেয়ারম্যান

সেই মুসকানকে লাখ টাকা পুরস্কার দিবেন ভালুকার উপজেলা চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক: হিজাব পরা মুসলিম নারী শিক্ষার্থীকে লক্ষ্য করে গেরুয়া রুমালধারী ছেলেদের একটি দলের হয়রানির ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। এ ভিডিও অনেককে চরমপন্থীদের কর্মের নিন্দা করতে প্ররোচিত করেছে। ভারতের কর্ণাটকে হিজাব পরে কলেজে ঢুকতে গিয়ে একদল গেরুয়া ওড়না পরা তরুণের বাধার মুখে পড়ে ‘আল্লাহু আকবর’ বলে রুখে দাঁড়িয়েছেন একা এক ছাত্রী।

এ ঘটনার ভিডিও সামাজিক যগাযোগমাধ্যমে ভাইরাল হলে হাজার হাজার মানুষ ওই ছাত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন। এরই ধারাবাহিকতায় ময়মনসিংহের ভালুকার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ওই ছাত্রীকে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক পোস্টে আবুল কালাম আজাদ লেখেন, “আল্লাহু আকবার বলা মেয়েটির জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করলাম। জানি না কীভাবে দেব? দেওয়ার ব্যবস্থা থাকলে জানাবেন। আল্লাহু আকবার।”

আবুল কালাম আজাদবলেন, ওই মেয়েটিকে তার সাহসিকতার জন্য ধন্যবাদ জানাই। আমি তার জন্য এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছি। কিন্তু জানি না কীভাবে পঠাব। আপনারা গণমাধ্যমকর্মী জানলে আমাকে জানান টাকা কীভাবে পাঠাব?

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে